চেয়ারম্যানের বাণী
বিসমিল্লাহির রাহমানীর রাহিম প্রশংসা কেবল আল্লাহ তা আলার জন্য। আল্লাহর প্রথম নির্দেশ হলো “পড়” শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীর মহান ব্রতকে কেন্দ্র করে 1961 খ্রি. প্রতিষ্ঠিত হয় ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসা। নৈতিক গুনাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই মূল উদ্দেশ্য। আধুনিক শিল্প বিপ্লবের যুগে তথ্য ও প্রযুক্তি ভান্ডার সম্মৃদ্ধ নাগরিক প্রতিষ্ঠাই মূল প্রতিপাদ্য। এ অঞ্চলের পরিচিতি ও সহ শিক্ষক কার্যক্রম বিদ্যালয়ের ও ওয়েবসাইটটির মাধ্যমে উন্মুক্ত করে দিতে চাই সর্বত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা খেলাধুলা, স্কাউটিং, গালর্স গাইট, বিজ্ঞান মেলা সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশে নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে এই বিদ্যাপীঠ।

