ইতিহাস
ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসা টি ১৯৬১ ইং সালে প্রতিষ্ঠিত হয়। ইহা পাবনা জেলায় অবস্থিত সদর উপজেলাধীন গয়েশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে অবস্থিত। মাদ্রাসাটি পাবনা শহর থেকে ৮.০০ কিঃ মিঃ উত্তর পূর্বে এবং পাবনা ক্যাডেট কলেজ হতে ৪.০০ কিঃ মিঃ উত্তরে অবস্থিত। মাদ্রাসাটি ১৯৮৫ সালে এমপিও ভুক্ত হয়। বর্তমান প্রতিষ্ঠানটি সুযোগ্য ২১ জন শিক্ষক/ কর্মচারী এবং ১১ জন দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা অতি সুনামের সাথে পরিচালিত হইয়া আসিতেছে। মাদ্রাসায় এ বছর ছাত্র ছাত্রী সংখ্যা ৩৭২ জন। প্রতিবছর জে.ডি.সি ও দাখিল পরিক্ষার ফলাফল সন্তোষজনক । মাদ্রাসার দক্ষিনে হযরত শাহ কামাল (রঃ) মাজার আছে। তার নাম অনুসারে মাদ্রাসার নামকরন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জয়েন উদ্দিন শেখ। অত্র এলাকার জনগনের দান দক্ষিনায় সকলের প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পরিচালিত হইয়া আসিতেছে।

